{"title":"Home \u0026 Kitchen","description":null,"products":[{"product_id":"terracotta-batna-with-pestle","title":"Terracotta Batna with Pestle - পোড়ামাটির বাটনা ও পিষনী সেট","description":"\u003cp\u003eমনে পড়ে দাদীর হাতের সেই শিল-পাটায় বাটা মসলা কিংবা ভর্তার কড়া ঘ্রাণ? যান্ত্রিক ব্লেন্ডারের ব্লেডে মসলা পিষলে এর প্রাকৃতিক তেল ও পুষ্টিগুণ অনেক সময়ই নষ্ট হয়ে যায়, ফলে খাবারে সেই আসল স্বাদ পাওয়া যায় না।গ্রামবাংলার সেই হারিয়ে যাওয়া স্বাদ আর ঐতিহ্যকে আপনার রান্নাঘরে ফিরিয়ে আনতে আমরা নিয়ে এসেছি 'ঐতিহ্যবাহী পোড়ামাটির বাটনা ও পিষনী সেট'।\u003c\/p\u003e\n\u003cp\u003eউত্তরবঙ্গের দক্ষ কুমারের হাতের ছোঁয়ায় তৈরি এই বাটনাটি যেমন মজবুত, তেমনই এর ভেতরের খাঁজকাটা টেক্সচার মসলা বা ভর্তাকে খুব দ্রুত মিহি করতে সাহায্য করে।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eআমাদের ৩টি বিশেষ পিষনী ভ্যারিয়েন্ট (আপনার পছন্দমতো বেছে নিন):\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003cstrong\u003eমেহগনি কাঠের গোল পিষনী (Round Mahogany): \u003c\/strong\u003eসলিড মেহগনি কাঠের তৈরি এই পিষনীটি হাতের মুঠোয় খুব সুন্দরভাবে বসে যায়। মসলা বা ভর্তা ঘুরিয়ে ঘুরিয়ে মিহি করার জন্য। \u003cbr\u003e\u003cstrong\u003eমেহগনি কাঠের বাঁকানো পিষনী (Curved\/Flat Mahogany): \u003c\/strong\u003eযারা একটু light weight পিষনী খুঁজেন বা হালকা চাপে মসলা থেঁতো করতে বা দ্রুত পিষে ফেলতে চান, তাদের জন্য এই ডিজাইনটি অত্যন্ত সুবিধাজনক ও আরামদায়ক।এটি সবচেয়ে জনপ্রিয় এবং আমাদের টপ সেল প্রডাক্ট। \u003cbr\u003e\u003cstrong\u003eবাঁশের তৈরি ঐতিহ্যবাহী পিষনী (Traditional Bamboo):\u003c\/strong\u003e খাঁটি গ্রামীণ ঐতিহ্য ও ভারি ওজনের পিষনী পছন্দ করলে বেছে নিন বাঁশের পিষনী। এটি ব্যবহারে অত্যন্ত সহজ এবং প্রাকৃতিক অনুভূতি দেয়।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eকেন আমাদের বাটনা ও পিষনী সেট সেরা?\u003cbr\u003e\u003c\/strong\u003eআসল স্বাদ ও কড়া ঝাঁজ: রসুন, আদা, কাঁচামরিচ বা ধনিয়া পিষলেই বেরিয়ে আসবে মসলার আসল ঝাঁজ ও প্রাকৃতিক সুবাস।\u003cbr\u003eশতভাগ স্বাস্থ্যকর ও নিরাপদ: কোনো ক্ষতিকর রং, কেমিক্যাল বা প্লাস্টিকের ব্যবহার নেই।\u003cbr\u003eনিখুঁত খাঁজকাটা তল: বাটনার ভেতরের অংশে রয়েছে নিখুঁত খাঁজ, যা অল্প সময়েই মসলা বা ভর্তা পারফেক্টভাবে তৈরি করতে সাহায্য করে।\u003cbr\u003eটেকসই ও দীর্ঘস্থায়ী: পোড়ামাটি ও প্রিমিয়াম কাঠ\/বাঁশ দিয়ে তৈরি হওয়ায় এটি নিয়মিত ব্যবহারে দীর্ঘদিন টেকসই থাকে।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eব্যবহার ও যত্ন (টিপস):\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রথমবার ব্যবহারের আগে বাটনাটি হালকা পানিতে ভিজিয়ে স্টিল মাজুনি দিয়ে ঘসে নিন এতে খড়খড়ে ভাব টা মসৃণ হয়ে যাবে এরপর পানিতে ধুয়ে শুকিয়ে নিন।\u003c\/p\u003e\n\u003cp\u003eপিষনীগুলো ব্যবহারের পর শুধু পানি দিয়ে ধুয়ে শুকনো রাখার চেষ্টা করবেন।\u003c\/p\u003e\n\u003cp\u003eকাঠ বা বাঁশের পিষনী দীর্ঘস্থায়ী করতে শুকিয়ে রাখবেন সব সময়।\u003c\/p\u003e","brand":"HumaYun's Mart","offers":[{"title":"মেহগনি কাঠের বাঁকানো পিষনী","offer_id":47965409902646,"sku":null,"price":500.0,"currency_code":"BDT","in_stock":true},{"title":"মেহগনি কাঠের গোল পিষনী","offer_id":47965409935414,"sku":null,"price":500.0,"currency_code":"BDT","in_stock":true},{"title":"বাঁশের তৈরি ঐতিহ্যবাহী পিষনী","offer_id":47965409968182,"sku":null,"price":500.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0782\/5204\/8438\/files\/terracotta-batna-with-pestle-image-3.jpg?v=1791145554"},{"product_id":"mahogany-wood-chopping-board-মেহগনি-কাঠের-কাটিং-বোর্ড","title":"Mahogany Wood Chopping Board - মেহগনি কাঠের কাটিং বোর্ড","description":"\u003cp\u003e\u003cspan\u003eরান্নাঘরের সবচেয়ে বেশি ব্যবহৃত অথচ সবচেয়ে অবহেলিত জিনিসটি হলো চপিং বোর্ড। সাধারণ প্লাস্টিকের বোর্ডে কাটাকাটি করলে প্রতিদিন আমাদের খাবারে মিশে যায় অসংখ্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এই স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচতে এবং রান্নাঘরে আভিজাত্য আনতে আমাদের 'খাঁটি মেহগনি কাঠের চপিং বোর্ড' হতে পারে আপনার সেরা পছন্দ।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eমেহগনি কাঠ প্রাকৃতিকভাবেই অত্যন্ত শক্ত এবং টেকসই। ফলে ভারী কাটাকাটি বা কোপ দেওয়ার কাজেও এটি সহজে ফেটে যায় না বা গর্ত হয়ে যায় না।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eকেন আমাদের মেহগনি কাঠের চপিং বোর্ড সেরা?\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003cstrong\u003eশতভাগ নিরাপদ ও স্বাস্থ্যকর:\u003c\/strong\u003e\u003cspan\u003e কোনো ক্ষতিকর কেমিক্যাল বা আঠার ব্যবহার নেই। সম্পূর্ণ সলিড মেহগনি কাঠ কেটে এটি তৈরি।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cstrong\u003eছুরির ধার অটুট রাখে:\u003c\/strong\u003e\u003cspan\u003e কাঠের পৃষ্ঠতল প্লাস্টিক বা কাঁচের মতো অতিরিক্ত শক্ত নয়, তাই নিয়মিত কাটাকাটিতেও আপনার শখের ছুরির ধার সহজে নষ্ট হয় না।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cstrong\u003eঅ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ:\u003c\/strong\u003e\u003cspan\u003e কাঠের নিজস্ব প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকায় এটি প্লাস্টিকের বোর্ডের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যসম্মত।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cstrong\u003eআকর্ষণীয় ও টেকসই ডিজাইন:\u003c\/strong\u003e\u003cspan\u003e মেহগনি কাঠের সুন্দর টেক্সচার আপনার রান্নাঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণ। এটি ভারী ও মজবুত হওয়ায় কাটাকাটির সময় স্লিপ করে না।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eব্যবহার ও যত্ন (দীর্ঘস্থায়ী করার টিপস):\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003eব্যবহারের পর হালকা গরম পানি ও নরম স্পঞ্জ দিয়ে পরিষ্কার করে মুছে শুকনো স্থানে রাখুন।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eপানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eকাঠের উজ্জ্বলতা ও স্থায়িত্ব বাড়াতে মাসে অন্তত একবার সামান্য সরিষার তেল, নারিকেল তেল বা অলিভ অয়েল বোর্ডের গায়ে মেখে রাখুন।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"HumaYun's Mart","offers":[{"title":"8 Inch","offer_id":48024327782454,"sku":null,"price":450.0,"currency_code":"BDT","in_stock":true},{"title":"10 Inch","offer_id":48024327815222,"sku":null,"price":550.0,"currency_code":"BDT","in_stock":true},{"title":"12 Inch","offer_id":48024327847990,"sku":null,"price":600.0,"currency_code":"BDT","in_stock":true},{"title":"14 Inch","offer_id":48024327880758,"sku":null,"price":700.0,"currency_code":"BDT","in_stock":true},{"title":"15 Inch","offer_id":48024327913526,"sku":null,"price":750.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0782\/5204\/8438\/files\/mahogany-wood-chopping-board-image-1.jpg?v=1791489156"},{"product_id":"1500w-cement-body-electric-heater-stove-সিমেন্ট-তৈরি-ইলেকট্রিক-চুলা","title":"1500W Cement Body Electric Heater Stove -সিমেন্ট তৈরি ইলেকট্রিক চুলা","description":"\u003cp\u003e\u003cstrong\u003eগ্যাস সংকটে আপনার রান্নাঘরের সেরা সমাধান!\u003c\/strong\u003e হঠাৎ গ্যাস চলে গেলে বা সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে রান্না নিয়ে আর কোনো চিন্তা নেই। আমাদের \u003cstrong\u003e1500W Terracotta Electronic Heater Stove\u003c\/strong\u003e-এ আপনি খুব সহজেই ভাত, তরকারি থেকে শুরু করে পানি গরম করার মতো যাবতীয় কাজ দ্রুত সেরে ফেলতে পারবেন।\u003c\/p\u003e\n\u003cp\u003eএর কয়েল প্লেটটি মজবুত পোড়ামাটি (টেরাকোটা) দিয়ে তৈরি এবং ফ্রেম(বডি) সিমেন্ট এর তৈরি হওয়ায় এটি তাপ ধরে রাখতে সাহায্য করে এবং দেখতেও অত্যন্ত আকর্ষণীয়।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eএকনজরে স্পেসিফিকেশন (Specifications):\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eপ্লেট সাইজ (Plate Size):\u003c\/strong\u003e ৫ ইঞ্চি (5 inches)।\u003cbr\u003e\u003cstrong\u003eউপাদান (Plate Material):\u003c\/strong\u003e সিরামিক \/ টেরাকোটা (Ceramic \/ terracotta)।\u003cbr\u003e\u003cstrong\u003eকয়েল পাওয়ার (Coil Power):\u003c\/strong\u003e ১৫০০ ওয়াট (1500 watt)।\u003cbr\u003e\u003cstrong\u003eকয়েল ম্যাটেরিয়াল (Coil Material):\u003c\/strong\u003e নাইক্রোম ওয়্যার (Nichrome Wire)।\u003cbr\u003e\u003cstrong\u003eভোল্টেজ (Coil Voltage):\u003c\/strong\u003e ১১০-২৮০ ভোল্ট (110-280volt)।\u003cbr\u003e\u003cstrong\u003eতারের ধরন (Wire Type):\u003c\/strong\u003e হিটপ্রুফ ওয়্যার (Heatproof Wire)।\u003cbr\u003e\u003cstrong\u003eতারের দৈর্ঘ্য ও পরিমাপ:\u003c\/strong\u003e ২ মিটার লম্বা (2 Meter) এবং .৫ আরএম (.5rm) ব্যাস।\u003cbr\u003e\u003cstrong\u003eনাট-বোল্ট (Nut-Bolt):\u003c\/strong\u003e ৪ ইঞ্চি লম্বা (4 inches), ৪ মিমি ব্যাস (4mm)।\u003cbr\u003e\u003cstrong\u003eপ্লাগ (Plug):\u003c\/strong\u003e উন্নত মানের টু-পিন প্লাগ (High Quality 2 pin)।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eসতর্কতা:\u003c\/strong\u003e চুলাটি ব্যবহারের সময় এর হিটিং কয়েল সরাসরি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।\u003cbr\u003eরান্নার সময় হিটার টি ২ টি ইট বা পাথরের উপর রেখে ব্যবহার করুন।কাঠ বা টাইলস এর উপর রাখবেন না এতে কাঠে আগুন লেগে বা টাইলস ফেটে যেতে পারে।\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"HumaYun's Mart","offers":[{"title":"Default Title","offer_id":48024328896566,"sku":null,"price":1250.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0782\/5204\/8438\/files\/1500w-cement-body-electric-heater-stove-image-1.jpg?v=1791489615"},{"product_id":"ইস্পাতের-ফোল্ডিং-লক-সিস্টেম-বটি-১০-ইঞ্চি-steel-folding-lock-boti","title":"ইস্পাতের ফোল্ডিং লক সিস্টেম বটি (১০\" ইঞ্চি) - Steel Folding Lock Boti","description":"\u003cp\u003e\u003cstrong\u003eরান্নাঘরের কাটাকাটি হোক দ্রুত এবং শতভাগ নিরাপদ!\u003c\/strong\u003e সাধারণ বটিগুলো ফ্লোরে বা কিচেন কাউন্টারে খোলা অবস্থায় পড়ে থাকাটা পরিবারের শিশু বা বয়স্কদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ঝুঁকির সবচেয়ে স্মার্ট সমাধান হলো আমাদের \u003cstrong\u003eইস্পাতের ফোল্ডিং লক সিস্টেম বটি\u003c\/strong\u003e। এটি দিয়ে মাছ, মাংস থেকে শুরু করে সবজি কাটা—সবকিছুই করা যায় খুব সহজে, আর কাজ শেষে ব্লেডটি কাঠের বেসের সাথে ভাঁজ করে লক করে রাখা যায়!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eকেন এই ফোল্ডিং বটিটি আপনার রান্নাঘরের জন্য সেরা?\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003cstrong\u003eপ্রিমিয়াম ইস্পাতের ব্লেড:\u003c\/strong\u003e এর ১০\" ইঞ্চির ব্লেডটি অরজিনাল ইস্পাত দিয়ে তৈরি, যা সাধারণ লোহার চেয়ে অনেক বেশি ধারালো এবং টেকসই।\u003cbr\u003e\u003cstrong\u003eভারী কাঠের বেস (১২\" ইঞ্চি):\u003c\/strong\u003e বটির নিচের অংশটি ১২\" ইঞ্চির সলিড কাঠ দিয়ে তৈরি। তাই ভারী মাছ বা মাংস কাটার সময় এটি ফ্লোর বা কাউন্টার থেকে একটুও স্লিপ করবে না।\u003cbr\u003e\u003cstrong\u003eসহজ রক্ষণাবেক্ষণ:\u003c\/strong\u003e নাট-বোল্ট সিস্টেম থাকায় প্রয়োজন অনুযায়ী ব্লেড খোলা বা টাইট করা একদম সহজ।\u003cbr\u003e\u003cstrong\u003eসাথে যা যা ফ্রি থাকছে:\u003c\/strong\u003e বটির মেইনটেন্যান্স এবং নিরাপত্তার জন্য প্যাকেজের সাথে আকর্ষণীয় ৫টি আইটেম সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে:\u003c\/p\u003e\n\u003cp\u003e১. \u003cstrong\u003e১টা মুগুর\u003c\/strong\u003e (বটি ফিক্স বা অ্যাডজাস্ট করার জন্য)\u003cbr\u003e২. \u003cstrong\u003e১টা রেঞ্জ\u003c\/strong\u003e (নাট টাইট বা লুজ করার জন্য)\u003cbr\u003e৩. \u003cstrong\u003e১টা লম্বা নাট\u003cbr\u003e\u003c\/strong\u003e৪. \u003cstrong\u003e১টা কাঠের টুকরা\u003cbr\u003e\u003c\/strong\u003e৫. \u003cstrong\u003e১টা ফোমের টুকরা\u003c\/strong\u003e (নিরাপদে সংরক্ষণের জন্য)\u003c\/p\u003e\n\u003cp\u003eখোলা বটির ঝুঁকি এড়িয়ে আপনার কিচেনকে নিরাপদ করতে আজই অর্ডার করুন চমৎকার এই ফোল্ডিং বটি!\u003c\/p\u003e","brand":"HumaYun's Mart","offers":[{"title":"Default Title","offer_id":48024514854966,"sku":null,"price":900.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0782\/5204\/8438\/files\/steel-folding-lock-boti-image-1.jpg?v=1791490074"},{"product_id":"clay-chitoi-pitha-maker-5-holes-৫-খোলের-মাটির-চিতই-পিঠার-ছাঁচ","title":"Clay Chitoi Pitha Maker (5 Holes) - ৫ খোলের মাটির চিতই পিঠার ছাঁচ","description":"\u003cp\u003e\u003cspan\u003eধোঁয়া ওঠা গরম গরম চিতই পিঠা আর সাথে সরিষা বা শুঁটকি ভর্তা, বাঙালির এই চিরচেনা খাবারের স্বাদ কি আধুনিক নন-স্টিক বা লোহার প্যানে পাওয়া যায়? গ্রামবাংলার সেই মাটির চুলার আসল স্বাদ আর সোঁদা গন্ধ আপনার শহুরে ডাইনিংয়ে ফিরিয়ে আনতে আমরা নিয়ে এসেছি 'ঐতিহ্যবাহী ৫ খোলের খাঁটি মাটির চিতই পিঠার ছাঁচ'।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eমৃৎশিল্পীদের নিপুণ হাতে তৈরি এই ছাঁচটিতে রয়েছে ৫টি নিখুঁত খোল বা গর্ত। ফলে অতিথি আপ্যায়নে বা পরিবারের সবার জন্য একসাথে অনেকগুলো পিঠা তৈরি করা এখন একদম সহজ ও সময় সাশ্রয়ী।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eকেন আমাদের ৫ খোলের মাটির পিঠার ছাঁচ সেরা?\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003cstrong\u003eএকসাথে ৫টি পিঠা (সময় সাশ্রয়ী):\u003c\/strong\u003e\u003cspan\u003e বারবার একটি করে পিঠা বানানোর ঝামেলা নেই। এক চটেই ৫টি পিঠা তৈরি হয় বলে গ্যাস, সময় ও পরিশ্রম সবই বাঁচে।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cstrong\u003eপারফেক্ট মচমচে ও ফুলকো পিঠা:\u003c\/strong\u003e\u003cspan\u003e মাটির পাত্র তাপ অনেকক্ষণ ধরে রাখতে পারে এবং তাপ সমানভাবে সব খোলে ছড়িয়ে দেয়। এর ফলে পিঠার নিচের অংশ সুন্দর মচমচে হয় এবং ভেতরটা হয় ফুলে ওঠা ও নরম।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cstrong\u003eশতভাগ স্বাস্থ্যকর ও কেমিক্যালমুক্ত: \u003c\/strong\u003e\u003cspan\u003eটেফলন বা ক্ষতিকর নন-স্টিক কোডিংয়ের কোনো ভয় নেই। সম্পূর্ণ প্রাকৃতিক মাটি দিয়ে তৈরি বিধায় এটি পরিবারের জন্য ১০০% নিরাপদ।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cstrong\u003eগ্যাস ও মাটির চুলায় ব্যবহার উপযোগী:\u003c\/strong\u003e\u003cspan\u003e শহরের সাধারণ গ্যাসের চুলা (মাঝারি আঁচে) কিংবা গ্রামের মাটির চুলা—উভয় জায়গাতেই খুব সহজে ব্যবহার করা যায়।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eব্যবহার ও যত্ন (দীর্ঘস্থায়ী করার বিশেষ টিপস):\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003cstrong\u003eপ্রথম ব্যবহারের আগে (Seasoning):\u003c\/strong\u003e\u003cspan\u003e ছাঁচটি প্রথমবার ব্যবহারের আগে সাধারণ পানিতে ভিজিয়ে ক্লিন করে শুকিয়ে নিতে হবে। এরপর ভালো করে শুকিয়ে প্রতিটি খোলে ও সম্পূর্ণ পাত্রে সামান্য খাওয়ার তেল মেখে এতেপিঠা বানানো শুরু করবেন, এতে পিঠা তলায় লেগে যাবে না।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cstrong\u003eতাপমাত্রা নিয়ন্ত্রণ:\u003c\/strong\u003e\u003cspan\u003e মাটির পাত্রে রান্না করার সময় সবসময় মাঝারি বা মৃদু আঁচ (Low to medium heat) ব্যবহার করুন। অতিরিক্ত কড়া আঁচে হঠাৎ পাত্র গরম করলে ফেটে যাওয়ার ঝুঁকি থাকে।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cstrong\u003eপরিষ্কার করার নিয়ম:\u003c\/strong\u003e\u003cspan\u003e গরম অবস্থায় সরাসরি ঠান্ডা পানি ঢালবেন না। পাত্রটি ঠান্ডা হলে সাধারণ পানি ও নরম স্পঞ্জ\/ছাই দিয়ে ধুয়ে শুকনো স্থানে রাখুন। কড়া সাবান বা ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"HumaYun's Mart","offers":[{"title":"Default Title","offer_id":48024517509174,"sku":null,"price":350.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0782\/5204\/8438\/files\/clay-chitoi-pitha-maker-5-holes-image-1.png?v=1791490412"},{"product_id":"natural-terracotta-foot-scrubber-প্রাকৃতিক-পোড়ামাটির-পা-ঘষার-পাথর","title":"Natural Terracotta Foot Scrubber - প্রাকৃতিক পোড়ামাটির পা ঘষার পাথর","description":"\u003cp\u003e\u003cspan\u003eমুখের ত্বকের যত্ন নিলেও আমরা অনেকেই পায়ের গোড়ালির সঠিক যত্ন নিতে ভুলে যাই। ফলে সারা বছরের ধুলোবালি আর অযত্নে গোড়ালি ফাটা, খসখসে ভাব এবং শক্ত মরা চামড়ার (Dead skin cells) সমস্যা দেখা দেয়। বাজারে থাকা প্লাস্টিক বা কৃত্রিম পিউমিস স্টোন অনেক সময় পায়ের নরম ত্বকের ক্ষতি করে।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eএই সমস্যার সবচেয়ে নিরাপদ ও প্রাকৃতিক সমাধান হলো আমাদের 'ঐতিহ্যবাহী পোড়ামাটির পা ঘষার পাথর বা ঝামা (৩ পিসের সেট)'। উত্তরবঙ্গের দক্ষ মৃৎশিল্পীদের হাতে তৈরি এই ঝামার উপরিভাগের বিশেষ মধুচক্রের মতো খাঁজকাটা গঠন খুব সহজেই পায়ের মৃত কোষ দূর করে প্রাকৃতিক গ্লৌ ফিরিয়ে আনে।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eকেন আমাদের ৩ পিসের মাটির ঝামা প্যাক সেরা?\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e৩ পিসের সাশ্রয়ী ফ্যামিলি প্যাক: একসাথে ৩টি ঝামা থাকায় পরিবারের প্রত্যেকে আলাদাভাবে নিজের হাইজিন (Hygiene) বজায় রেখে পার্সোনাল স্ক্র্যাবার ব্যবহার করতে পারবেন।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eগোড়ালি ফাটা ও মরা চামড়া দূর করে: নিয়মিত ব্যবহারে পায়ের গোড়ালির শক্ত চামড়া ও ফাটা ভাব দূর হয়ে পা হয় বাচ্চাদের মতো নরম ও কোমল।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eরক্ত সঞ্চালন বৃদ্ধি করে: গোসলের সময় আলতো করে ম্যাসাজ করলে পায়ের রক্ত সঞ্চালন (Blood circulation) বাড়ে এবং সারাদিনের ক্লান্তি দূর হয়ে রিল্যাক্স লাগে।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eশতভাগ প্রাকৃতিক ও পরিবেশবান্ধব: কোনো ধরনের প্লাস্টিক, কৃত্রিম রং বা ক্ষতিকর কেমিক্যাল নেই। পোড়ামাটি দিয়ে তৈরি হওয়ায় এটি ত্বকের জন্য ১০০% নিরাপদ।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eদীর্ঘস্থায়ী ও টেকসই: প্লাস্টিকের স্ক্র্যাবারের মতো এটি সহজে ক্ষয় হয় না বা নষ্ট হয় না।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eকীভাবে ব্যবহার করবেন (Step-by-Step Guide):\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003cstrong\u003eপা ভিজিয়ে নিন: \u003c\/strong\u003e\u003cspan\u003eগোসলের সময় বা কুসুম গরম পানিতে সামান্য লবণ\/শ্যাম্পু দিয়ে ১০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এতে পায়ের শক্ত চামড়া নরম হয়ে যাবে।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cstrong\u003eআলতো করে ঘষুন:\u003c\/strong\u003e\u003cspan\u003e ভেজা পায়ে মাটির ঝামাটি দিয়ে গোড়ালি এবং শক্ত অংশগুলোতে আলতো করে গোল গোল করে (Circular motion) ঘষুন। খুব বেশি জোরে চাপ দেওয়ার প্রয়োজন নেই।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cstrong\u003eধুয়ে ময়েশ্চারাইজ করুন:\u003c\/strong\u003e\u003cspan\u003e পা পরিষ্কার পানিতে ধুয়ে মুছে নিন। এরপর যেকোনো ভালো লোশন, গ্লিসারিন বা নারিকেল তেল মেখে নিন।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cstrong\u003eযত্ন ও সংরক্ষণ: \u003c\/strong\u003e\u003cspan\u003eব্যবহারের পর ঝামাটি ভালো করে ধুয়ে বাথরুমে না রেখে আলো-বাতাস আছে এমন খোলা জায়গায় শুকিয়ে রাখুন।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"HumaYun's Mart","offers":[{"title":"Default Title","offer_id":48024520392758,"sku":null,"price":60.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0782\/5204\/8438\/files\/natural-terracotta-foot-scrubber-image-1_1.png?v=1791490602"},{"product_id":"প্রাকৃতিক-মাটির-তাওয়া-natural-clay-tawa","title":"প্রাকৃতিক মাটির তাওয়া - Natural Clay Tawa","description":"\u003cp\u003e\u003cstrong\u003eকেন সাধারণ ফ্রাইপ্যানের বদলে মাটির তাওয়া বেছে নেবেন?\u003cbr\u003e\u003c\/strong\u003eআধুনিক রান্নাঘরে নন-স্টিক প্যান আমাদের কাজ সহজ করলেও, অতিরিক্ত তাপে এর কেমিক্যাল কোডিং গলে খাবারে মারাত্মক টক্সিন ছড়াতে পারে। আপনার এবং আপনার পরিবারের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষায় \u003cstrong\u003eমাটির তাওয়া বা ফ্রাইপ্যান\u003c\/strong\u003e হতে পারে সবচেয়ে চমৎকার ও নিরাপদ বিকল্প। আমাদের এই মাটির তাওয়াগুলো দক্ষ মৃৎশিল্পীদের হাতে তৈরি, যেখানে কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল বা রঙের ব্যবহার করা হয়নি।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eমাটির তাওয়া\/ফ্রাইপ্যানের বিশেষত্ব:\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003cstrong\u003eন্যাচারাল নন-স্টিক:\u003c\/strong\u003e সঠিকভাবে সিজনিং (Seasoning) করে নিলে এটি একদম ন্যাচারাল নন-স্টিক প্যানের মতো কাজ করে। রুটি বা দোসা লেগে যায় না।\u003cbr\u003e\u003cstrong\u003eতাপ ধারণ ক্ষমতা:\u003c\/strong\u003e মাটি ধীরে ধীরে গরম হয় এবং তাপ দীর্ঘক্ষণ ধরে রাখে। ফলে খাবার সমানভাবে সেদ্ধ বা ভাজা হয় এবং সহজে পুড়ে যায় না।\u003cbr\u003e\u003cstrong\u003eঅ্যালকালাইন প্রপার্টি:\u003c\/strong\u003e মাটির প্রাকৃতিক ক্ষারীয় (Alkaline) গুণাবলি খাবারের অতিরিক্ত এসিডিটি কমিয়ে এর পিএইচ (pH) ব্যালেন্স ঠিক রাখে, যা হজমে সাহায্য করে।\u003cbr\u003e\u003cstrong\u003eতেল সাশ্রয়ী:\u003c\/strong\u003e মাটির পাত্রে রান্না করতে তুলনামূলক কম তেলের প্রয়োজন হয়।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eকীভাবে যত্ন নেবেন (Care Instructions):\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003cstrong\u003eপ্রথমবার ব্যবহারের আগে (Seasoning):\u003c\/strong\u003e ব্যবহারের আগে তাওয়াটি পরিষ্কার পানিতে পরিস্কার করে শুকিয়ে নিন। এরপর ভালোভাবে এর চারদিকে ভোজ্য তেল (সরিষা বা সয়াবিন) মাখিয়ে চুলায় হালকা আঁচে কয়েক মিনিট গরম করে নিন।\u003cbr\u003e\u003cstrong\u003eপরিষ্কারের নিয়ম:\u003c\/strong\u003e ডিশওয়াশ সোপ বা তারের জালি ব্যবহার করবেন না। শুধু হালকা পানি এবং স্পঞ্জ দিয়ে পরিষ্কার করুন।\u003cbr\u003e\u003cstrong\u003eসাবধানতা:\u003c\/strong\u003e রান্নার সময় সবসময় মাঝারি বা ধীর আঁচ (Low-medium heat) ব্যবহার করুন,\u003cspan\u003eঅতিরিক্ত কড়া আঁচে হঠাৎ পাত্র গরম করলে ফেটে যাওয়ার ঝুঁকি থাকে\u003c\/span\u003e। গরম তাওয়ায় হঠাৎ করে ঠান্ডা পানি ঢালবেন না, এতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eতাপমাত্রা নিয়ন্ত্রণ:\u003c\/strong\u003e\u003cspan\u003e মাটির পাত্রে রান্না করার সময় সবসময় মাঝারি বা মৃদু আঁচ (Low to medium heat) ব্যবহার করুন। অতিরিক্ত কড়া আঁচে হঠাৎ পাত্র গরম করলে ফেটে যাওয়ার ঝুঁকি থাকে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"HumaYun's Mart","offers":[{"title":"Default Title","offer_id":48024528486454,"sku":null,"price":280.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0782\/5204\/8438\/files\/natural-clay-tawa-image-1.png?v=1791491244"}],"url":"https:\/\/humayunsmart.com\/collections\/home-kitchen.oembed","provider":"HumaYun's Mart","version":"1.0","type":"link"}