{"product_id":"terracotta-batna-with-pestle","title":"Terracotta Batna with Pestle - পোড়ামাটির বাটনা ও পিষনী সেট","description":"\u003cp\u003eমনে পড়ে দাদীর হাতের সেই শিল-পাটায় বাটা মসলা কিংবা ভর্তার কড়া ঘ্রাণ? যান্ত্রিক ব্লেন্ডারের ব্লেডে মসলা পিষলে এর প্রাকৃতিক তেল ও পুষ্টিগুণ অনেক সময়ই নষ্ট হয়ে যায়, ফলে খাবারে সেই আসল স্বাদ পাওয়া যায় না।গ্রামবাংলার সেই হারিয়ে যাওয়া স্বাদ আর ঐতিহ্যকে আপনার রান্নাঘরে ফিরিয়ে আনতে আমরা নিয়ে এসেছি 'ঐতিহ্যবাহী পোড়ামাটির বাটনা ও পিষনী সেট'।\u003c\/p\u003e\n\u003cp\u003eউত্তরবঙ্গের দক্ষ কুমারের হাতের ছোঁয়ায় তৈরি এই বাটনাটি যেমন মজবুত, তেমনই এর ভেতরের খাঁজকাটা টেক্সচার মসলা বা ভর্তাকে খুব দ্রুত মিহি করতে সাহায্য করে।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eআমাদের ৩টি বিশেষ পিষনী ভ্যারিয়েন্ট (আপনার পছন্দমতো বেছে নিন):\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003cstrong\u003eমেহগনি কাঠের গোল পিষনী (Round Mahogany): \u003c\/strong\u003eসলিড মেহগনি কাঠের তৈরি এই পিষনীটি হাতের মুঠোয় খুব সুন্দরভাবে বসে যায়। মসলা বা ভর্তা ঘুরিয়ে ঘুরিয়ে মিহি করার জন্য। \u003cbr\u003e\u003cstrong\u003eমেহগনি কাঠের বাঁকানো পিষনী (Curved\/Flat Mahogany): \u003c\/strong\u003eযারা একটু light weight পিষনী খুঁজেন বা হালকা চাপে মসলা থেঁতো করতে বা দ্রুত পিষে ফেলতে চান, তাদের জন্য এই ডিজাইনটি অত্যন্ত সুবিধাজনক ও আরামদায়ক।এটি সবচেয়ে জনপ্রিয় এবং আমাদের টপ সেল প্রডাক্ট। \u003cbr\u003e\u003cstrong\u003eবাঁশের তৈরি ঐতিহ্যবাহী পিষনী (Traditional Bamboo):\u003c\/strong\u003e খাঁটি গ্রামীণ ঐতিহ্য ও ভারি ওজনের পিষনী পছন্দ করলে বেছে নিন বাঁশের পিষনী। এটি ব্যবহারে অত্যন্ত সহজ এবং প্রাকৃতিক অনুভূতি দেয়।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eকেন আমাদের বাটনা ও পিষনী সেট সেরা?\u003cbr\u003e\u003c\/strong\u003eআসল স্বাদ ও কড়া ঝাঁজ: রসুন, আদা, কাঁচামরিচ বা ধনিয়া পিষলেই বেরিয়ে আসবে মসলার আসল ঝাঁজ ও প্রাকৃতিক সুবাস।\u003cbr\u003eশতভাগ স্বাস্থ্যকর ও নিরাপদ: কোনো ক্ষতিকর রং, কেমিক্যাল বা প্লাস্টিকের ব্যবহার নেই।\u003cbr\u003eনিখুঁত খাঁজকাটা তল: বাটনার ভেতরের অংশে রয়েছে নিখুঁত খাঁজ, যা অল্প সময়েই মসলা বা ভর্তা পারফেক্টভাবে তৈরি করতে সাহায্য করে।\u003cbr\u003eটেকসই ও দীর্ঘস্থায়ী: পোড়ামাটি ও প্রিমিয়াম কাঠ\/বাঁশ দিয়ে তৈরি হওয়ায় এটি নিয়মিত ব্যবহারে দীর্ঘদিন টেকসই থাকে।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eব্যবহার ও যত্ন (টিপস):\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রথমবার ব্যবহারের আগে বাটনাটি হালকা পানিতে ভিজিয়ে স্টিল মাজুনি দিয়ে ঘসে নিন এতে খড়খড়ে ভাব টা মসৃণ হয়ে যাবে এরপর পানিতে ধুয়ে শুকিয়ে নিন।\u003c\/p\u003e\n\u003cp\u003eপিষনীগুলো ব্যবহারের পর শুধু পানি দিয়ে ধুয়ে শুকনো রাখার চেষ্টা করবেন।\u003c\/p\u003e\n\u003cp\u003eকাঠ বা বাঁশের পিষনী দীর্ঘস্থায়ী করতে শুকিয়ে রাখবেন সব সময়।\u003c\/p\u003e","brand":"HumaYun's Mart","offers":[{"title":"মেহগনি কাঠের বাঁকানো পিষনী","offer_id":47965409902646,"sku":null,"price":500.0,"currency_code":"BDT","in_stock":true},{"title":"মেহগনি কাঠের গোল পিষনী","offer_id":47965409935414,"sku":null,"price":500.0,"currency_code":"BDT","in_stock":true},{"title":"বাঁশের তৈরি ঐতিহ্যবাহী পিষনী","offer_id":47965409968182,"sku":null,"price":500.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0782\/5204\/8438\/files\/terracotta-batna-with-pestle-image-3.jpg?v=1791145554","url":"https:\/\/humayunsmart.com\/products\/terracotta-batna-with-pestle","provider":"HumaYun's Mart","version":"1.0","type":"link"}