Clay Chitoi Pitha Maker (5 Holes) - ৫ খোলের মাটির চিতই পিঠার ছাঁচ
ধোঁয়া ওঠা গরম গরম চিতই পিঠা আর সাথে সরিষা বা শুঁটকি ভর্তা, বাঙালির এই চিরচেনা খাবারের স্বাদ কি আধুনিক নন-স্টিক বা লোহার প্যানে পাওয়া যায়? গ্রামবাংলার সেই মাটির চুলার আসল স্বাদ আর সোঁদা গন্ধ আপনার শহুরে ডাইনিংয়ে ফিরিয়ে আনতে আমরা নিয়ে এসেছি 'ঐতিহ্যবাহী ৫ খোলের খাঁটি মাটির চিতই পিঠার ছাঁচ'।
মৃৎশিল্পীদের নিপুণ হাতে তৈরি এই ছাঁচটিতে রয়েছে ৫টি নিখুঁত খোল বা গর্ত। ফলে অতিথি আপ্যায়নে বা পরিবারের সবার জন্য একসাথে অনেকগুলো পিঠা তৈরি করা এখন একদম সহজ ও সময় সাশ্রয়ী।
কেন আমাদের ৫ খোলের মাটির পিঠার ছাঁচ সেরা?
একসাথে ৫টি পিঠা (সময় সাশ্রয়ী): বারবার একটি করে পিঠা বানানোর ঝামেলা নেই। এক চটেই ৫টি পিঠা তৈরি হয় বলে গ্যাস, সময় ও পরিশ্রম সবই বাঁচে।
পারফেক্ট মচমচে ও ফুলকো পিঠা: মাটির পাত্র তাপ অনেকক্ষণ ধরে রাখতে পারে এবং তাপ সমানভাবে সব খোলে ছড়িয়ে দেয়। এর ফলে পিঠার নিচের অংশ সুন্দর মচমচে হয় এবং ভেতরটা হয় ফুলে ওঠা ও নরম।
শতভাগ স্বাস্থ্যকর ও কেমিক্যালমুক্ত: টেফলন বা ক্ষতিকর নন-স্টিক কোডিংয়ের কোনো ভয় নেই। সম্পূর্ণ প্রাকৃতিক মাটি দিয়ে তৈরি বিধায় এটি পরিবারের জন্য ১০০% নিরাপদ।
গ্যাস ও মাটির চুলায় ব্যবহার উপযোগী: শহরের সাধারণ গ্যাসের চুলা (মাঝারি আঁচে) কিংবা গ্রামের মাটির চুলা—উভয় জায়গাতেই খুব সহজে ব্যবহার করা যায়।
ব্যবহার ও যত্ন (দীর্ঘস্থায়ী করার বিশেষ টিপস):
প্রথম ব্যবহারের আগে (Seasoning): ছাঁচটি প্রথমবার ব্যবহারের আগে সাধারণ পানিতে ভিজিয়ে ক্লিন করে শুকিয়ে নিতে হবে। এরপর ভালো করে শুকিয়ে প্রতিটি খোলে ও সম্পূর্ণ পাত্রে সামান্য খাওয়ার তেল মেখে এতেপিঠা বানানো শুরু করবেন, এতে পিঠা তলায় লেগে যাবে না।
তাপমাত্রা নিয়ন্ত্রণ: মাটির পাত্রে রান্না করার সময় সবসময় মাঝারি বা মৃদু আঁচ (Low to medium heat) ব্যবহার করুন। অতিরিক্ত কড়া আঁচে হঠাৎ পাত্র গরম করলে ফেটে যাওয়ার ঝুঁকি থাকে।
পরিষ্কার করার নিয়ম: গরম অবস্থায় সরাসরি ঠান্ডা পানি ঢালবেন না। পাত্রটি ঠান্ডা হলে সাধারণ পানি ও নরম স্পঞ্জ/ছাই দিয়ে ধুয়ে শুকনো স্থানে রাখুন। কড়া সাবান বা ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো।