Terracotta Batna with Pestle - পোড়ামাটির বাটনা ও পিষনী সেট

Terracotta Batna with Pestle - পোড়ামাটির বাটনা ও পিষনী সেট

মেহগনি কাঠের বাঁকানো পিষনী
Sale price  Tk 500.00 Regular price  Tk 650.00
Skip to product information
Terracotta Batna with Pestle - পোড়ামাটির বাটনা ও পিষনী সেট

Terracotta Batna with Pestle - পোড়ামাটির বাটনা ও পিষনী সেট

Sale price  Tk 500.00 Regular price  Tk 650.00
Design

মনে পড়ে দাদীর হাতের সেই শিল-পাটায় বাটা মসলা কিংবা ভর্তার কড়া ঘ্রাণ? যান্ত্রিক ব্লেন্ডারের ব্লেডে মসলা পিষলে এর প্রাকৃতিক তেল ও পুষ্টিগুণ অনেক সময়ই নষ্ট হয়ে যায়, ফলে খাবারে সেই আসল স্বাদ পাওয়া যায় না।গ্রামবাংলার সেই হারিয়ে যাওয়া স্বাদ আর ঐতিহ্যকে আপনার রান্নাঘরে ফিরিয়ে আনতে আমরা নিয়ে এসেছি 'ঐতিহ্যবাহী পোড়ামাটির বাটনা ও পিষনী সেট'।

উত্তরবঙ্গের দক্ষ কুমারের হাতের ছোঁয়ায় তৈরি এই বাটনাটি যেমন মজবুত, তেমনই এর ভেতরের খাঁজকাটা টেক্সচার মসলা বা ভর্তাকে খুব দ্রুত মিহি করতে সাহায্য করে।

আমাদের ৩টি বিশেষ পিষনী ভ্যারিয়েন্ট (আপনার পছন্দমতো বেছে নিন):
মেহগনি কাঠের গোল পিষনী (Round Mahogany): সলিড মেহগনি কাঠের তৈরি এই পিষনীটি হাতের মুঠোয় খুব সুন্দরভাবে বসে যায়। মসলা বা ভর্তা ঘুরিয়ে ঘুরিয়ে মিহি করার জন্য। 
মেহগনি কাঠের বাঁকানো পিষনী (Curved/Flat Mahogany): যারা একটু light weight পিষনী খুঁজেন বা হালকা চাপে মসলা থেঁতো করতে বা দ্রুত পিষে ফেলতে চান, তাদের জন্য এই ডিজাইনটি অত্যন্ত সুবিধাজনক ও আরামদায়ক।এটি সবচেয়ে জনপ্রিয় এবং আমাদের টপ সেল প্রডাক্ট। 
বাঁশের তৈরি ঐতিহ্যবাহী পিষনী (Traditional Bamboo): খাঁটি গ্রামীণ ঐতিহ্য ও ভারি ওজনের পিষনী পছন্দ করলে বেছে নিন বাঁশের পিষনী। এটি ব্যবহারে অত্যন্ত সহজ এবং প্রাকৃতিক অনুভূতি দেয়।

কেন আমাদের বাটনা ও পিষনী সেট সেরা?
আসল স্বাদ ও কড়া ঝাঁজ: রসুন, আদা, কাঁচামরিচ বা ধনিয়া পিষলেই বেরিয়ে আসবে মসলার আসল ঝাঁজ ও প্রাকৃতিক সুবাস।
শতভাগ স্বাস্থ্যকর ও নিরাপদ: কোনো ক্ষতিকর রং, কেমিক্যাল বা প্লাস্টিকের ব্যবহার নেই।
নিখুঁত খাঁজকাটা তল: বাটনার ভেতরের অংশে রয়েছে নিখুঁত খাঁজ, যা অল্প সময়েই মসলা বা ভর্তা পারফেক্টভাবে তৈরি করতে সাহায্য করে।
টেকসই ও দীর্ঘস্থায়ী: পোড়ামাটি ও প্রিমিয়াম কাঠ/বাঁশ দিয়ে তৈরি হওয়ায় এটি নিয়মিত ব্যবহারে দীর্ঘদিন টেকসই থাকে।

ব্যবহার ও যত্ন (টিপস):

প্রথমবার ব্যবহারের আগে বাটনাটি হালকা পানিতে ভিজিয়ে স্টিল মাজুনি দিয়ে ঘসে নিন এতে খড়খড়ে ভাব টা মসৃণ হয়ে যাবে এরপর পানিতে ধুয়ে শুকিয়ে নিন।

পিষনীগুলো ব্যবহারের পর শুধু পানি দিয়ে ধুয়ে শুকনো রাখার চেষ্টা করবেন।

কাঠ বা বাঁশের পিষনী দীর্ঘস্থায়ী করতে শুকিয়ে রাখবেন সব সময়।

You may also like